1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৪ Time View

কুমিল্লার লালমাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। শুক্রবার সকাল এগারোটায় উপজেলার বাগমারা ভুচ্ছি রোডের গোলাচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা ফাহিম মুনতাসির হিমেল (১৮)। সে কুমিল্লা রূপসী বাংলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত অপরজন একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে নিহতের নানা বশির উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে বাড়ী থেকে জরুরী প্রয়োজনে ভুচ্ছি বাজার যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে।’

পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হিমেল মারা যান। অপরজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে যান।

নিহতের বাবা মো: জাকির হোসেন। তিনি রূপালী লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট। তার তিন ছেলে সন্তানের মধ্যে হিমেল ছিলেন বড়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই