1. admin@agailjharaonlinenews.top : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব-  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।।

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৩ Time View

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব-  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেক্স খবর :
বাংলাদেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার এবং সাংবাদিকদের জন্য একটি ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তাঁর এই পরিকল্পনার কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর রাষ্ট্রীয় পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে রেখেছেন। সেই ধারাবাহিকতায় সরকার একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে কাজ করবে।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশাআল্লাহ। সাংবাদিকরা যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকেন, তবে তাঁদের যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, তা আমি ব্যক্তিগতভাবে অনুভব করতে পারি।

বর্তমান প্রেক্ষাপটে অপতথ্য ও গুজবকে বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই বাস্তবতাকে মাথায় রেখেই সরকারকে অত্যন্ত ভেবে-চিন্তে ও সতর্কতার সঙ্গে পথ চলতে হচ্ছে। গুজব রোধে সচেতনতা ও সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার বিকেলে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। জহির উদ্দিন স্বপন এই মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বুধবার বেলা সোয়া একটার দিকে তিনি প্রথমবার সচিবালয়ে নিজ দপ্তরে আসেন এবং কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভয়ের মধ্যে কাজ করার যে অভিজ্ঞতা তাঁর হয়েছে, তা থেকে তিনি শিক্ষা নিয়েছেন। তাই গণমাধ্যমের কর্মীদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই