1. admin@agailjharaonlinenews.top : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন মাত্র ২ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী বিস্ময়বালকে পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন – এম.পি আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা।

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধের এ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শিহিপাশা গ্রামের হেমায়েত ফকির ও ঝুমুর আক্তারের ১৫ বছর বয়সী মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবুবকর সরদার ও সোহেদা বেগমের ছেলে আবিদ সরদারের বিয়ের আয়োজন করা হয়। আবিদ সরদারের বয়স ১৮ বছরের বেশি বলে জানা গেছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে হস্তক্ষেপ করে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়। এ সময় কিশোরীর মা ঝুমুর আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

প্রশাসনের এ উদ্যোগকে বাল্যবিবাহ প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাঁদের মতে, বাল্যবিবাহের ঝুঁকি থেকে কিশোরীদের সুরক্ষা দিতে পরিবার ও সমাজের পাশাপাশি প্রশাসনের নজরদারি অব্যাহত রাখা জরুরি।

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই