1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪১ Time View

আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার।।
আগৈলঝাড়া অনলাইন নিউজ প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় উপজেলার ১ নম্বর রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে বিপ্লব মন্ডল (২৪)-কে গ্রেফতার করা হয়। তিনি কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বাসিন্দা।
এছাড়া আগৈলঝাড়া থানাধীন পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক বিক্রি ও সেবনের সুযোগ দেওয়া হবে না এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #vairalnews #foryou #fbreels

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই