1. admin@agailjharaonlinenews.top : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন মাত্র ২ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী বিস্ময়বালকে পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন – এম.পি আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে দুটি
কম্পিউটার ও একটি আইপিএস প্রদান করেছেন আগৈলঝাড়ার সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)।
গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তার পক্ষ থেকে এসব সরঞ্জাম প্রদান করা হয়।আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসের পক্ষে তার ছোট ভাই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সান্টু শিকদার প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে দুটি কম্পিউটার ও একটি আইপিএস তুলে দেন।
এ সময় সান্টু শিকদার বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেন। তাদের পেশাগত কাজকে আরও সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী, সাবেক সভাপতি সরদার হারুন রানা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, তথ্য সংরক্ষণ ও সংবাদমাধ্যমে তা দ্রুত পাঠানোর ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারন সম্পাদক নাজমুল রিপন, প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি রিপন বিশ্বাস, মাসুম হাওলাদার, সাইফুল মৃধা, জহিরুল ইসলাম সবুজ, আকাশ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, এল আর মানিক, বিকাশ রায়, রাসেল হাওলাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, সদস্য ফারুক আকন, আক্তারুজ্জামান, মানিক হাওলাদার, স্বপন দাস, শফিকুল ইসলাম, সমীরন রায়, বিপ্লব গাইন, সাজিদ, আশরাফ উদ্দিন, শাহাদাত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান, নিরঞ্জন মন্ডল, জগদীশ হালদার, পলাশ দত্ত, কিশোর মজুমদার, ওমর সানিসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই