1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এম তাছির উদ্দিন মৃধাকে চান সাধারণ জনগণ

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৫৫ Time View
Oplus_131072

গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এম তাছির উদ্দিন মৃধাকে চান সাধারণ জনগণ

রিপোর্ট: গৌরনদী প্রতিনিধি:

গৌরনদী পৌরসভার ৪ নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর হিসেবে এম তাছির উদ্দিন মৃধাকে দেখতে চান এলাকার সাধারণ জনগণ। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এম তাছির উদ্দিন মৃধা (এমএ) নিয়মিতভাবে অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতা, এলাকার উন্নয়নমূলক কার্যক্রম এবং তরুণদের বিভিন্ন সামাজিক উদ্যোগে উৎসাহ দিয়ে থাকেন। ফলে ৪ নং ওয়ার্ডের অনেক বাসিন্দা তাকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই যিনি সব সময় মানুষের পাশে থাকবেন এবং ওয়ার্ডের উন্নয়নে কাজ করবেন। সাবেক সফল ছাত্রনেতা বর্তমান পৌর যুবদল নেতা এম তাছির উদ্দিন মৃধা (এমএ) সেই যোগ্যতা রাখেন বলেই আমরা তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই।”

তারা আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।
এ বিষয়ে এমএ তাছির উদ্দিন মৃধা বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। জনগণ চাইলে তিনি সব সময় তাদের পাশে থেকে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই