1. admin@agailjharaonlinenews.top : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন মাত্র ২ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী বিস্ময়বালকে পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন – এম.পি আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলার জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়ের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের এলাকায় শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল সমদ্দার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সামিমুল ইসলাম শামীম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পরাগ পাণ্ডে, বাগধা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী হাসান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রুদাস সেন ও জর্জ বেপারী। এছাড়াও কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের ইউনিয়ন নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন,
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে নেতাকর্মীরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই