1. admin@agailjharaonlinenews.top : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন মাত্র ২ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী বিস্ময়বালকে পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন – এম.পি আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
​আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
​উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
​বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মাদকাসক্ত ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেন। সরকারের নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
​সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য।
​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই