1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশু নিখোঁজ, দিশেহারা পরিবার

  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশু নিখোঁজ, দিশেহারা পরিবার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়নের মধ্য বাকাল গ্রামে এক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম শান্ত দাস (প্রায় বয়স অজানা), পিতা গৌরাঙ্গ দাস।
পরিবার সূত্রে জানা গেছে, গৌরাঙ্গ দাসের জমজ দুই ছেলে রয়েছে, যাদের উভয়েই প্রতিবন্ধী। নিখোঁজ শান্ত দাস দুই ভাইয়ের মধ্যে ছোট। সে কথা বলতে পারে না, শুধু “বাবা” শব্দটি উচ্চারণ করতে পারে। নিজের নাম-ঠিকানা বলার সক্ষমতাও তার নেই।
গত তিনদিন আগে মধ্য বাকাল গ্রাম থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় শান্ত। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।
নিখোঁজের পর থেকে অসহায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। দরিদ্র এই পরিবারের জন্য সন্তানটি ছিল অত্যন্ত আদরের। সন্তানকে হারিয়ে মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন এবং দিশেহারা হয়ে পড়েছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শান্ত দাসের খোঁজ পান বা কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
মোবাইলঃ ০১৮১০-৯০০৯৪৮
স্থানীয়দের প্রতি শিশুটিকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
নিখোঁজ শান্ত দাস যেন দ্রুত তার মা-বাবার কোলে ফিরে আসতে পারে—এটাই সবার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই