বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভূমি মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরদার হারুন রানা, আগৈলঝাড়া খবরঃ
সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি কর্মকর্তা পিযুষ রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ভূমি অফিসের পেশকার সোহেল আমিনসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিহা তানজিন বলেন, “বাংলাদেশে অনলাইন ভূমি সেবা একটি নতুন ধারণা। সাধারণ মানুষকে দ্রুত এ সম্পর্কে সচেতন করতে প্রচারণা ও ক্যাম্পেইন অব্যাহত থাকবে। ভূমি সেবা যাতে সবার জন্য সহজ ও নিরবচ্ছিন্ন হয়, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
সভাপতির বক্তব্যে এসিল্যান্ড উম্মে ইমামা বানিন বলেন, “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত করা যায়। সেবা সহজ করতে সচেতনতা বাড়াতে হবে, এই আয়োজন তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
Leave a Reply