1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৬ Time View

স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সোমবার (১১ মে) বিকেল ৩টায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যসেবার মান ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।‎‎স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এছাড়া চিকিৎসা নিতে আসা রোগীদের সাথেও কথা বলে তাদের সমস্যা ও অভিজ্ঞতার বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।‎‎পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং দ্রুত রেবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করেন। তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে আসে।‎‎পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে উন্নীত করে আগামী বছরের মধ্যে ১০০ শয্যায় রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।‎‎তিনি আরও বলেন, গৌরনদীতে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি গয়নাঘাটায় অবস্থিত মা ও শিশু কেন্দ্রটি পুনরায় সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”‎‎এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশালের সিভিল সার্জন মনজুর ই এলাহী, ডেপুটি সিভিল সার্জন শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।‎‎পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা স্বাস্থ্যমন্ত্রীর এ সফরকে গৌরনদীর স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই