1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

আগৈলঝাড়ার বাইপাসে গোপালগঞ্জে স্বর্ণকার অপহরণচেষ্টা ব্যর্থ, জনতার হাতে আটক ২ ডাকাত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৯ Time View

আগৈলঝাড়ারব বাইপাসে গোপালগঞ্জে স্বর্ণকার অপহরণচেষ্টা ব্যর্থ, জনতার হাতে আটক ২ ডাকাত

আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি:

গোপালগঞ্জে এক স্বর্ণকারকে স্বর্ণালংকারসহ অপহরণের চেষ্টা চালায় একদল ডাকাত। তবে স্থানীয় জনতার তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয় এবং ডাকাত দলের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়।
জানা গেছে, ডাকাত দল স্বর্ণকারকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে কোটালীপাড়া উপজেলার পীরের বাড়ি এলাকায় হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে আসে এবং এক ডাকাতকে ঘটনাস্থলেই আটক করে।
পরে পালিয়ে যাওয়া ডাকাতদের ধাওয়া করলে পয়সারহাট এলাকায় তাদের আটকানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। তবে আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় বাইপাস মোড়ে একটি ‘গ্লোবাল’ পরিবহনের গাড়ির চালকের বিচক্ষণতায় ডাকাত দলের ব্যবহৃত গাড়িসহ আরও এক সদস্যকে আটক করা সম্ভব হয়।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডাকাতদের আটকে সহযোগিতা করে।
ওসি মো. মাসুদ খান জানান, “এ ঘটনায় মূল কৃতিত্ব স্থানীয় সাধারণ জনগণের। তাদের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই ডাকাতদের আটক করা সম্ভব হয়েছে।”
আটক দুই ডাকাতকে স্থানীয় জনতা গণধোলাই দেয়। পরে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক ডাকাত, ব্যবহৃত গাড়ি এবং অন্যান্য আলামত নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই