1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩৩ Time View

সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক দুলাল দাস গুপ্ত (৮৭) আর নেই। শুক্রবার রাত ৪টা ৪৫ মিনিটে উপজেলার মধ্য শিহিপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেলে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
দুলাল দাস গুপ্ত ১৯৯০ সালে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালীন সময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি গৈলা মনসা মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বড় ছেলে রবিন দাস গুপ্ত গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তহশিলদার হিসেবে কর্মরত রয়েছেন। ছোট ছেলে কাজল দাস গুপ্ত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুলাল দাস গুপ্তের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই