1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

গরিব আসামিদের পরিবারকে খাদ্য সহায়তা

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৩ Time View

বরিশালে কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত বিচারাধীন মামলার আসামিদের অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বৃহস্পতিবার বিকালে নগরীর কালিবাড়ি রোড়ে সমাজসেবা দফতর থেকে অর্ধশত আসামির পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও সুরভী নেভিগেশনের সহায়তায় প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা ও তেল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, সহকারী পরিচালক সহিদুল ইসলাম।

প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, কারাগারে অসংখ্য অপরাধী বিচারাধীন রয়েছেন। তাদের পরিবারগুলো করোনার আঘাতে ইতোমধ্যেই কর্মহীন হয়ে পড়েছে। এদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জেলে থাকায় তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। রোজগার না থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে মানুষগুলো। বিষয়টি জেলা প্রশাসক জানতে পেরে কারাগারে থাকা আসামিদের পরিবারের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

তার নির্দেশ মোতাবেক সরকারি এবং বিভিন্ন ব্যক্তির দেওয়া সাহায্যের মাধ্যমে অর্ধশত আসামির পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কারাগারে অবস্থানরত যে সব আসামিদের পরিবারে খাদ্য সহায়তা প্রয়োজন তাদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই