1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মনসা মন্দিরের অফিস কক্ষে বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভুষন রায়ের
সভাপতিত্বে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা
মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির
আহম্মেদ পান্না, মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, ধর্ম
বিষয়ক মন্ত্রলালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নির্বাহী কমিটির মহাসচিব সঞ্জয় গুপ্ত, মন্দির কমিটির সাবেক সভাপতি তারক চন্দ্র দে, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, যুবদল নেতা হেমায়েত তালুকদার, হাবিবুর রহমান মুন্সি, রাজ্জাক ফকির, জসিম মোল্লা, কার্তিক বেপারী, মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, কাজল দাশ গুপ্ত, প্রসেনজিৎ দে, দিলীপ কর্মকার, গৌতম চন্দ্র সরকার, সুনীল কুমার দাস, দেব দুলাল বাড়ৈ, গৌরঙ্গ লাল বাড়ৈসহ প্রমুখ।
মন্দির কমিটির সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস জানান, মনসা দেবীর পুজা এবং তার মাহাত্ম্য নিয়ে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এই স্মরণিকায় সাধারণত মনসা দেবীর পুজা পদ্ধতি, মন্ত্র, গীত এবং পুজা বিষয়ক অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এটি ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তারা দেবী মনসার পুজা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, এই ধরনের সৃজনশীল কর্মকান্ড সুষ্ঠু সমাজ বির্নিমানে অবদান রাখবে। পাশাপাশি হিন্দু ধর্ম বিষয়ে এবং মনসা মন্দির সম্পর্কে মানুষের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করবে। তিনি মনসা দেবীর বার্ষিক পুজা উপলক্ষে বেহুলা
সংকলন স্মরণিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই