1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

অতিরিক্ত চুল পড়ছে? জেনে নিন সমাধান

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৭৬ Time View

প্রতিদিন অল্পকিছু চুল পড়া স্বাভাবিক। আবহাওয়ার পরিবর্তন, ধুলোবালি, খাদ্যাভ্যাস ইত্যাদির কারণে চুল পড়তে পারে। কিন্তু যদি তা বাড়তে বাড়তে অনেকটাই হয়ে যায়, তবে মুশকিল। তখন হতে হবে চুলের প্রতি বাড়তি যত্নশীল। চলুন জেনে নেই তেমনই কিছু উপায়-

মেথি: চুলের গোড়া মজবুত করতে, এবং চুলের ভাঙন থামাতে মেথির জুড়ি নেই। তাছাড়া এতে থাকে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড। এর মধ্যে থাকা হরমোন চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

সরিষা: চুলের জন্য সবচেয়ে ভালো কন্ডিশনার কী? সরিষা দানা। কারণ এতে থাকা প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের পুষ্টির মারাত্মক সহায়ক। চুল-পড়া দ্রুত কমিয়ে দিতে পারে সরিষা, কারণ এর মধ্যে রয়েছে ফাঙ্গাসরোধক এবং ব্যাকটেরিয়ারোধক উপাদান।

কালো জিরা: খুসকির হাত থেকে বাঁচতে কালো জিরা তেল বা ব্ল্যাক সিড অয়েলের ব্যবহার করতে পারেন। এই তেল মাথার ত্বকেরও উপকার করে। তাতে চুল পড়া অনেকটাই কমে যায়।

তিল: ভিটামিন, মিনারেল এবং পুষ্টিগুণের দুর্দান্ত সংমিশ্রণ তিল বা তিলের তেল। স্কাল্প বা মাথার ত্বক নিয়ে কোনো সমস্যায় ভুগলে তিল ব্যবহার করুন। স্কাল্প শুষ্ক হয়ে গিয়েছে? ময়েশ্চারাইজ করতে চাইলে তিল ব্যবহার করুন। তিলের মধ্য থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করবে। সেইসঙ্গে গোড়ায় রক্ত চলাচল বাড়বে। ফলে চুল পড়া বন্ধ হবে অনেকটাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই