রামগিরি মহারাজের মৃত্যুদণ্ডের ১ দফা দাবী জানিয়ে ‘তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ’ এর বিক্ষোভ সমাবেশ
ভারতে মহারাষ্ট্রের উগ্র হিন্দুত্ববাদী ব্রাহ্মণ কর্তৃক সৃষ্টিকূলের মহামানব মহানবী হযরত মুহাম্মাদ এর সুমহান শানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে “তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ” গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৪ ইং, বা’দ জুমা, আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত হয় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন তাহরীক’ এর কেন্দ্রীয় আমির, মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। ভারতে মহারাষ্ট্রের সেই উগ্র ব্রাহ্মণের কটূক্তির ঘোর প্রতিবাদ জানিয়ে ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, এই সকল উগ্রবাদীরা বিশ্বব্যাপী শুধুমাত্র ইসলামের গন জোয়ারকে ঠেকাতেই আল্লাহর হাবীবের শানে বেয়াদবি করে থাকে। কারণ, বাইবেলে শত সহস্র মিথ্যা, বানোয়াট ও অশ্লীল কথাবার্তা থাকার পরেও এরা কখনো বাইবেলের সমালোচনা করে না। নিজেদের দেবতাদের হাজারো কুকীর্তি যারা আনন্দের সাথে হজম করে, তারাই আবার ইসলাম ও মুসলমানের সমালোচনা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেকে মন্দির পাহারা দেয়ার ঠিকাদারি নিয়েছে। অথচ, ভারতের বিজেপি নেতা নিতেশ রানে বলেছে, মুসলমানদের মসজিদ থেকে বের করে হত্যা করা হবে। কতটা সন্ত্রাসী মনোভাব তারা লালন করে।
সমন্বয়কদের উদ্দেশ্যে বলেন, পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে অতিদ্রুত ভারতীয় দূতাবাসকে ডেকে শো-কজ করতে হবে। সেই কুখ্যাত ব্রাহ্মণকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। নতুবা, ভারতের সাথে সকল চুক্তি বাতিল করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক প্রেসিডিয়াম সদস্য মুফতি সাইয়্যেদ এহসান উল্লাহ আব্বাসী জৌনপুরী, হাফেজ মুফতি আব্দুর রহিম সাহেব, হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুফতি সাওবান সাকিব সহ আরও অনেকে। পরিশেষে, শাতিমে রাসূলের মৃত্যুদণ্ডের ১ দফা দাবী জানিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি করা হয়।
Leave a Reply