1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

আমের আচার তৈরী ও সংরক্ষণ প্রশিক্ষণ

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৮ Time View

মো: নাজমুল ফেরদৌস, কৃষি পাঠাগার, কালিগ্রাম, মান্দা, নওগাঁ থেকে: কাঁচা আম সংরক্ষণ এবং আচার তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শাহ্ পাঠাগার চত্ত্বরে। এলাকার ৫০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। শাহ্ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর চত্ত্বরে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় পাঠাগারের নিজ উদ্যোগে।

গাছ থেকে আম ঝড়ে পড়া বা কড়ালি আম সহজ পদ্ধতিতে কিভাবে সংরক্ষণ করা যায় তা ছিল প্রশিক্ষণের মূল বিষয়। এছাড়াও সারা বছর ধরে আমের স্বাদ নেওয়ার জন্য আচার বানানো প্রশিক্ষণ কার্যক্রম। বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষকরা। সেই সাথে আমের আচারকে বাণ্যিজিক রুপ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

পাঠাগারের সামনে উঠানে বসে আচার তৈরীর উপকরণ নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা। প্রশিক্ষকদের কাছ থেকে হাতে কলমে শিখছিলেন আচার তৈরির বিভিন্ন উপায়। চালিয়ে যাচ্ছিলেন আলোচনা।

প্রশিক্ষক জোৎস্না বেগম বলেন, যারা প্রশিক্ষণ নিতে এসেছেন তারা সবাই আমের আচার তৈরী বিষয়ে কমবেশী জানেন কিন্তু আমাদের মূল লক্ষ্য হল আম সংরক্ষণ এবং সেই সাথে তাদের মাধ্যমে অন্যদের জানানো ও কিছু নিয়ম কানুন সম্পর্কে ধারনা দেওয়া।

প্রশিক্ষণ নিতে আসা আয়েশা খাতুন বলেন, আগেও জানতাম কিভাবে আমের আচার তৈরী করা হত কিন্তু স্বাদ হত না এত তবে আগের পদ্ধতির চেয়ে নতুন যে পদ্ধতি শিখলাম তাতে করে স্বাদের পার্থক্য আছে। অভিজ্ঞতা কাজে লাগাতে পারব আর আমার পাশের জনকে শেখাতে পারব। খুবই ভালো লেগেছে আয়োজন মনে রাখার মত।

প্রশিক্ষণের আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, প্রতিনিয়তি চেষ্টা করি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর জানাতে গ্রামের কৃষক-কৃষাণীদের। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের আয়োজন। ধন্যবাদ যারা আমাদের সহযোগীতা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই