1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আরব আমিরাতে করোনায় ৬১ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৬৪ Time View

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৬১ জনের বেশি প্রবাসী বাংলাদেশী। সর্বশেষ রোববার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন।

চলতি বছরের ২৯ জানুয়ারি আমিরাতে প্রথম আক্রান্ত রোগী পাওয়া গেলেও ২০ মার্চ প্রথমবারের মতো দু’জন আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয় সংবাদপত্রে আসে। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় প্রথম বাংলাদেশী মারা যান। এরপর থেকে নিয়মিত বাড়ছে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা। মাত্র ৬৭ দিনের ব্যবধানে এটি সমানুপাতিক হারে দাঁড়িয়ে গেছে।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোন দেশের নাগরিক কতজন আক্রান্ত হয়েছেন এই হিসাব না জানালেও মৃত্যুর সংখ্যা ও মৃত ব্যক্তির সম্পর্কে জানানো হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে তুলনামূলকভাবে কোভিড-১৯ আক্রান্ত বাংলাদেশীদের মৃত্যুর হার বেশি। রোববার পর্যন্ত ৬১ জনের বেশি বাংলাদেশী করোনায় মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে আমিরাতের স্বাস্থ্য ও প্রশাসনিক দপ্তর। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি এখনো রয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজারের মতো নাগরিকের করোনা পরীক্ষা করছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ রোববার ৩১মে ২০২০ পর্যন্ত আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৫৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৩২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই