1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন মুখস্থ—ফুল্লশ্রীর বিস্ময় বালক হাফেজ মুসাইব হোসাইনকে পাগরী প্রদান।।

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View
oplus_32

মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন মুখস্থ—ফুল্লশ্রীর বিস্ময় বালক হাফেজ মুসাইব হোসাইনকে পাগরী প্রদান।।

আগৈলঝাড়া (বরিশাল) :-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের সন্তান হাফেজ মুসাইব হোসাইন মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করে এলাকায় বিস্ময়ের সৃষ্টি করেছে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
হাফেজ মুসাইব হোসাইন ২০১৩ সালের ১৭ জুলাই আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত কাসেম বেপারীর নাতি এবং মো. মিজানুর রহমান বেপারীর ছেলে।
শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রাখে মুসাইব। আগৈলঝাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সে নিজ শ্রেণিতে এবং বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে।

পরবর্তীতে সে গৌরনদীর উবাই ইবনে কাব হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে কঠোর অধ্যবসায়, একাগ্রতা ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করে।
এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ বাদ জুমা আগৈলঝাড়া মডেল মসজিদে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগৈলঝাড়া মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন হাফেজ মুসাইব হোসাইনকে সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের সহকারী ইমাম মাওলানা আসাদুজ্জামান নূর, মুয়াজ্জিন মিজানুর রহমান (হাফেজ মুসাহিবের পিতা) বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

উল্লেখ্য, হাফেজ মুসাইব হোসাইন বর্তমানে আগৈলঝাড়া মডেল মসজিদের মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করছে।
মাত্র ৭৩ দিনে পবিত্র কোরআন মুখস্থ করার এই অসাধারণ কৃতিত্বে ফুল্লশ্রীসহ আগৈলঝাড়ার সর্বস্তরের মানুষ আনন্দিত ও গর্বিত। স্থানীয়রা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, মুসাইবের এই সাফল্য এলাকার অন্যান্য শিশু-কিশোরদেরও কোরআন শিক্ষা ও জ্ঞানার্জনে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই