1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

ফুটবল খেলতে গিয়ে বল পেটে লেগে মাদ্রাসাছাত্রের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

ফুটবল খেলতে গিয়ে বল পেটে লেগে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত লেগে মো. আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়ার আল-জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামী (মার্কজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের (নবম শ্রেণি) ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আবু সাইদ সহপাঠীদের সঙ্গে ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে ফুটবল খেলতে যান। খেলা চলাকালে হঠাৎ একটি ফুটবল তার পেটে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শুক্রবার দুপুর ২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু সাইদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদ্রাসাছাত্র আবু সাইদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত পেয়ে অসুস্থ হয়ে বরিশাল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই