1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আহত পুলিশ সদস্যদের খোঁজখবর

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আহত পুলিশ সদস্যদের খোঁজখবর

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে থানা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পরিদর্শনকালে তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মন্ত্রী বলেন, “অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যে-ই হোক, হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ১৩ তারিখের বরিশাল সফরকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এ জঘন্য হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হামলায় আহত পুলিশ সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই