1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

আগৈলঝাড়ায় ফ্যাসিবাদ ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

আগৈলঝাড়ায় ফ্যাসিবাদ ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাজারে ফ্যাসিবাদবিরোধী ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি রাজিহার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের কঠোরভাবে প্রতিরোধের আহ্বান জানান।
মিছিলে উপস্থিত থেকে বক্তব্য দেন ১নং রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল কুমার ঘটক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রতন ও কামরুল ফকির, বিএনপি নেতা সেলিম পাইক, মিজান হাওলাদার, রিয়াজ পাইকসহ আরও অনেকে।
উক্ত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মোঃ মিলন সরদার। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই