1. admin@agailjharaonlinenews.top : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় একটি প্রেসক্লাব গঠনের ঘোষণা, ঐক্যের ভিত্তিতে সংবিধান প্রণয়নের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২০৫ Time View

আগৈলঝাড়ায় একটি প্রেসক্লাব গঠনের ঘোষণা, ঐক্যের ভিত্তিতে সংবিধান প্রণয়নের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগৈলঝাড়ায় একটি মাত্র প্রেসক্লাব থাকবে, যা সাংবাদিকদের ঐক্যের ভিত্তিতে সংবিধান অনুযায়ী গঠিত হবে। তিনি সকল সাংবাদিককে একটি প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার সকালে নিজ বাসভবনে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আগৈলঝাড়ায় এমন একটি প্রেসক্লাব গড়ে তোলা হবে যেখানে কোনো বিভেদ থাকবে না। একটি সুসংগঠিত গঠনতন্ত্রের মাধ্যমে ক্লাব পরিচালিত হবে এবং সেই সংবিধান অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করতে হবে। ক্লাবের কমিটি গঠনেও থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়া—সকল সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হবে এবং নেতৃত্ব হবে পরিবর্তনশীল।
তিনি আরও বলেন, খুব শিগগিরই একটি কাঠামোগত সংবিধান প্রণয়ন করা হবে এবং সেই নীতিমালার আলোকে সাংবাদিকদের পথ চলতে হবে। কাজের মধ্যে কোনো ভুলত্রুটি হলে তা সংশোধনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এম জহির উদ্দিন স্বপন বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকদের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকা রাখতে হবে।” তিনি গণমাধ্যমকে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়ে শেষে মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই