1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ Time View

এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা রহমান

পবিত্র রমজানের প্রথম দিনে এক ভিন্নধর্মী ও মানবিক আবহে ইফতার সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ভাসানটেক এলাকায় উপস্থিত হয়ে তিনি সুবিধাবঞ্চিত এতিম শিশু এবং অসহায় নারীদের সঙ্গে সময় কাটান ও ইফতার করেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হিফজ মাদ্রাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাইমা রহমানের ব্যক্তিগত তদারকিতে এই মানবিক কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। মূলত এই কার্যক্রমের মাঠ পর্যায়ের অবস্থা দেখতেই তিনি আজ সরাসরি ভাসানটেকে উপস্থিত হন।
ইফতারের আগের সময়টিতে জাইমা রহমান এতিম শিশুদের পাশে বসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের খোঁজখবর নেন। তিনি শিশুদের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলেন এবং তাদের বিভিন্ন ছোট ছোট প্রশ্ন ও কৌতুহল মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি ইফতার মাহফিলে আসা বয়স্ক নারীদের কাছে যান এবং তাদের শারীরিক অবস্থা ও অভাব-অভিযোগের কথা শোনেন। প্রবাসে পড়াশোনা শেষে দেশে ফেরার পর জাইমা রহমানের এমন জনহিতকর কাজে অংশগ্রহণ সাধারণ মানুষের নজর কেড়েছে।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এরপর আজানের সঙ্গে সঙ্গে জাইমা রহমান শিশুদের পাতে ইফতার তুলে দেন এবং নিজেও তাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন। কোনো ধরনের প্রটোকল বা আড়ম্বর ছাড়াই দেশের শীর্ষ পরিবারের এক সদস্যকে পাশে পেয়ে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে। উপস্থিত নারীরা জাইমা রহমানের এই মানবিক আচরণের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিপি/আইএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই