1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অর্জন গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দারের – জহির উদ্দিন স্বপনের অভিনন্দন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View

নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অর্জন গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দারের – জহির উদ্দিন স্বপনের অভিনন্দন
দেশব্যাপী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা “নতুন কুঁড়ি-২০২৫”-এর চূড়ান্ত পর্বে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের গৌরনদীর কৃতি কন্যা প্রিয়ন্তী পোদ্দার।
গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রিয়ন্তী সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দার এর মেঝ মেয়ে। সে টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক মেধাবী ছাত্রী।
প্রিয়ন্তীর এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, “প্রিয়ন্তীর এই অর্জন শুধু গৌরনদীরই নয়, সমগ্র বরিশাল অঞ্চলের গর্ব। তার এ সফলতা আমাদের এলাকার শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় নতুন উদ্দীপনা জোগাবে।”
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর প্রিয়ন্তী ও তার পিতা নারায়ন পোদ্দার সরিকলের বাড়িতে জহির উদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রিয়ন্তীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আশীর্বাদ ও শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই