1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

সাবেক এম.পি জহির উদ্দিন স্বপন যুক্তরাজ্যের লন্ডনে গৌরনদী ও আগৈলঝাড়ার প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।।

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

লন্ডনে গৌরনদী-আগৈলঝাড়া বাসীর প্রাণঢালা ভালোবাসায় সিক্ত জননেতা জহির উদ্দিন স্বপন


যুক্তরাজ্যের লন্ডনে গৌরনদী ও আগৈলঝাড়ার প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রাণঢালা ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নেতা ও প্রবাসীবান্ধব রাজনীতিক জননেতা জহির উদ্দিন স্বপন।
লন্ডনের ম্যানোর পার্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবাসী নেতা আব্দুল গাফ্ফার মুক্তা। অনুষ্ঠানে স্বপন সাহেব গৌরনদী ও আগৈলঝাড়াসহ বিশ্বের সব প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দফা ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। বর্তমান সরকার সেই দাবিকে স্বীকৃতি দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি দেশনায়ক তারেক রহমান ও ড. ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানাই।”
জননেতা জহির উদ্দিন স্বপন আরও বলেন, “প্রবাসীরা দেশের জন্য প্রাণ খুলে কাজ করে যাচ্ছেন। এখন সময় এসেছে এই ভোটাধিকারকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরও সক্রিয় ভূমিকা রাখার।”
অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়ার প্রবাসীদের পাশাপাশি লন্ডনের অন্যান্য এলাকা থেকে আগত অনেক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই