1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

চিরকুট লিখে আগৈলঝাড়া উপজেলার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীর  আত্মহত্যা

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৮ Time View

চিরকুট লিখে আগৈলঝাড়া উপজেলার শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীর  আত্মহত্যা।।

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কৃতি সন্তান সজীব বাড়ৈ (২৩) আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি চিরকুটে লেখেন:

“নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।”

শনিবার (২৪ মে) বিকেলে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে বিষাক্ত ইনজেকশন শরীরে পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সজীব শেবাচিমের ৫০তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার সহপাঠীরা ইতোমধ্যে ইন্টার্নশিপে থাকলেও সজীব তৃতীয় বর্ষেই আটকে ছিলেন, যা তার মানসিক চাপে পরিণত হয়।

তার রুমমেট ও সহপাঠীরা জানান, দীর্ঘদিন ধরেই সজীব মানসিক চাপে ভুগছিলেন। পরীক্ষাভীতি ও পড়াশোনার চাপ তার ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। বিষণ্নতায় ভুগে অবশেষে নিজের শরীরে ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন মিশ্রিত ইনজেকশন নেন তিনি।

এ ঘটনায় শিক্ষার্থী মহলে শোকের ছায়া নেমে এসেছে।  বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

#theagailjharapost #Agailjhara #gournadi #Barishal

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই