1. admin@agailjharaonlinenews.top : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন মাত্র ২ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী বিস্ময়বালকে পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন – এম.পি আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা

জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ।

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৪ Time View

বরিশালের আগৈলঝাড়ায় জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।


মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই আহতদের আর্থিক অনুদান ৯ জনের মাঝে এক লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক আবুল মোল্লা।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনের সভাপতিত্বে ৯জন জুলাই- আগস্টে আহতদের প্রত্যেকের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। চেক পাওয়া ‘সি’ ক্যাটাগরির ৯জন হলেন,

উপজেলার পূর্ব বাগধা গ্রামের মো. মামুনুর রশিদ, খাজুরিয়া গ্রামের করিম মিয়া, আমবৌলা গ্রামের রিপন খান, পূর্ব সুজনকাঠি গ্রামের মো. সাইফুল মোল্লা, ভাল্লুকশি গ্রামের সাইম খান, পতিহার গ্রামের মো. আল আমিন সরদার, পয়সারহাট গ্রামের মো. অহিদুল বখতিয়ার, মধ্য শিহিপাশা গ্রামের মো. হাবিবুর রহমান মুন্সি ও উত্তর শিহিপাশা গ্রামের মো. জালাল বালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই