1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬১ Time View

সরদার হারুন রানা, আগৈলঝাড়া খবর:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হকের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক লিউনি শিখার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান।এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার মৃধা, সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আরিফ হোসেন ফিরোজ, সাবেক শিক্ষক নির্মল ভদ্র, মাহামুদুল আলম মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল ইসলাম মাহাবুব।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির লক্ষে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আলামিন হোসেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৫৪ জন শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই