1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৩৫ Time View

আত্মহত্যা করেছেন ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

এখনো সুশান্তের আত্মহত্যার কারণ জানা না গেলেও বাসায় থাকা কাগজপত্র ঘেঁটে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন জনপ্রিয় এই অভিনেতা। তবে মুম্বাই পুলিশ তার আত্মহত্যার কারণ জানতে তদন্তে নেমেছে।

এ খবর শুনে নন্দিত পরিচালক অনুরাগ কাশ্যপ টুইট করে জানান, ‘কী বলে… এটা সত্য নয়!’ মডেল ও অভিনেত্রী গওহর খান তার টুইটার বার্তায় বলেন, ‘হায় হায়…কী ঘটছে?’

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে।

এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই