1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২০৬১, মৃত্যু ৪৪

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৬ Time View

সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ২০৬১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ১২৩৭ জন, সুনামগঞ্জে ৪১৯ জন, হবিগঞ্জে ২২৭ জন এবং মৌলভীবাজারে ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সিলেট-এর বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, করোনায় এ বিভাগে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৩৩ জন। এছাড়া, হবিগঞ্জ ৩ জন এবং সুনামগঞ্জে ও মৌলভীবাজারে চার জন করে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বিভাগে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০২ জন। এর মধ্যে সিলেট ১৩৪, সুনামগঞ্জ ১৫২, হবিগঞ্জ ১০৯ ও মৌলভীবাজার ১০৭। এর মধ্যে কোভিড প্রমাণিত রোগী ভর্তি আছেন-সিলেটে ৪৭, সুনামগঞ্জে ১০৩, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ৫। এছাড়া, এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৪৫ জন। এর মধ্যে সিলেটে ১৩৮, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জ ১৪২ এবং মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই