1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) – ২০২৬ উপলক্ষ্যে আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় এ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির বাণী নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও দোয়া মাহফিল।

এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবী (সা:)-এর জীবনী ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতা, মনোমুগ্ধকর গজল, হামদ ও নাত পরিবেশিত হয়।
উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের স্থায়ীদাতা সদস্য মোঃ মকবুল হোসেন সরদার, আগৈলঝাড়া বিএনপি যুগ্ম যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, মহিলা নেত্রী নয়ন খানম, ছাত্রদলের সম্পাদক সাহেদ ইসলাম রাতুল , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ রহমান মাসুদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফারুক আকন, আগৈলঝাড়া মডেল মসজিদে পেশ ইনাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, আগৈলঝাড়া প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক  ডাঃ জাহিদুল ইসলাম, মোঃ মানিক হাওলাদার প্রমুখ।। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ননী গোপাল সমদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠান টি শুরু হয়।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ, ন্যায়, মানবতা ও শান্তির শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক—এই প্রত্যাশায় সুন্দর ও তাৎপর্যপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই