1. admin@agailjharaonlinenews.top : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন মাত্র ২ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী বিস্ময়বালকে পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন – এম.পি আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৩ Time View

আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ. এম. তসমিল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল বরিশাল জেলা উত্তর শাখার আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান।
আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন।
মতবিনিময় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, যুবদলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং রাজনীতি থাকা উচিত নয়। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। ‘গ্রুপের ঊর্ধ্বে যুবদল, সবার আগে দল’—এই নীতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিশেষ করে হামলা-মামলার শিকার এবং দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে সব পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই