1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের অভিযান

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের অভিযান

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি:

রোগীদের সেবার পরিবেশ উন্নয়ন ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, রোগীরা চিকিৎসা নিতে এসে যেন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পান, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী সবার জন্যই গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যকর ও রোগীবান্ধব হবে।
অভিযানে ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা. এইচ এম সোহাগ, ডা. শামীম হোসেন, ডা. শাহানাজ পারভীন সেতুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই