1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় মাদ্রাসার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ Time View

আগৈলঝাড়ায় মাদ্রাসার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল ইকরা নূর নূরানী মাদ্রাসায় দুর্বৃত্তদের বিরুদ্ধে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মাদ্রাসার মূল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে। পরে মাদ্রাসার বিভিন্ন কক্ষের বৈদ্যুতিক লাইনের তার কেটে নিয়ে যায়। একই সঙ্গে ফ্যানসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগের তারও কেটে নেওয়া হয়েছে। এতে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “রাতে দুর্বৃত্তরা মাদ্রাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন লাইনের তার কেটে নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পূর্বশত্রুতার জেরে একটি চক্র মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।”
তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই