খালেদা জিয়ার জন্মদিনে আগৈলঝাড়ায় দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও অংশ নেন। মোনাজাত শেষে মসজিদের মুসল্লি ও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply