1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের।

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৭ Time View

আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের।
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এখন মাঠজুড়ে পাকা ইরি ধানের সোনালি আভা। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকরা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে এরই মধ্যে কালবৈশাখীর ঝড়ের আশঙ্কা দেখা দেওয়ায় কিছুটা দুশ্চিন্তাও বিরাজ করছে তাদের মধ্যে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে দলবদ্ধভাবে ধান কাটছেন কৃষকরা। কোথাও হাতে ধান কাটা হচ্ছে, আবার কোথাও আধুনিক হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। মাঠের পাশেই কিংবা বাড়ির আঙিনায় ধান মাড়াই ও শুকানোর দৃশ্য চোখে পড়ছে সর্বত্র। নতুন ইরি ধানের ঘ্রাণে ভরে উঠেছে গ্রামীণ পরিবেশ।
গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক বাবু সরদার বলেন, “গতবারের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তবে শুরুতে জ্বালানি তেলের সংকটে কিছুটা সমস্যায় পড়েছিলাম, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”
অন্য কৃষক হান্নান সরদার জানান, “খরার প্রভাবের পাশাপাশি এখন শ্রমিক সংকটও দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কালবৈশাখীর ঝড় শুরু হওয়ায় চিন্তা বাড়ছে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগৈলঝাড়ায় প্রায় ৯ হাজার ৬১৮ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে এবং ফলন সন্তোষজনক। ইতোমধ্যে প্রায় ৯৫০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে ১২ হাজার ৫০০ লিটার ডিজেল বিতরণ করা হয়েছে। পাশাপাশি কিছু কৃষকের মাঝে ধান মাড়াইয়ের মেশিন সরবরাহ করা হয়েছে এবং নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “ধান কাটার এই মৌসুমে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে ফসল ক্ষতিগ্রস্ত না হয়।”
এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান কাটা ও ঘরে তোলার কাজ শেষ করতে চান কৃষকরা। অকাল বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তারা কোনো ঝুঁকি নিতে রাজি নন।
সব মিলিয়ে, আগৈলঝাড়ার কৃষকদের মধ্যে এখন একদিকে ব্যস্ততা, অন্যদিকে স্বস্তি ও উদ্বেগের মিশ্র চিত্র বিরাজ করছে। ভালো ফলনের আশা নিয়ে তারা ঘরে তুলছেন সোনালি ফসল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই