1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নগদ সহায়তা

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে নগদ সহায়তা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আরিফ সরদার, আওয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নগদ সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লা এবং গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সমস্যায় দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই