1. admin@agailjharaonlinenews.top : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৬ Time View

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার কলেজ মাঠে মিলনায়তনে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই