1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত।।।

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী
আগৈলঝাড়া উপজেলা শাখার
উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত।।।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, ঢাকা জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি বক্তব্যে বলেন, সরকারি দলের ভুলত্রুটি দৃঢ়ভাবে তুলে ধরা হবে এবং ভালো কাজকে স্বাগত জানানো হবে। দেশের স্বার্থে গঠনমূলক সমালোচনার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের কল্যাণ, জাতীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আলাউদ্দিন মিয়া, আমীর, আগৈলঝাড়া উপজেলা।

এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর স্থানীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের দাবি, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের উপস্থিতি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের ইতিবাচক বার্তা বহন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই