1. admin@agailjharaonlinenews.top : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত আগৈলঝাড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন – ২০২৬ আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বাৎসরিক মনসা পুজা উপলক্ষে বেহুলা সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন

আগৈলঝাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান।।

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬০ Time View

গতকাল  বরিশালের আগৈলঝাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন—শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় শনিবার দুপুরে উপজেলার বাসাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র, ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

এসময় বাসাইল বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ইফসুফ স্টোরকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা, সফিক স্টোরকে ২ হাজার টাকা, নাফিয়া স্টোরকে ৪ হাজার টাকা, রহমতুল্লাহ স্টোরকে ৬ হাজার টাকা, নিমাই মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, তুষার ফার্মেসিকে ৬ হাজার টাকা, ভাইয়ের স্মৃতি মেডিকেল হলকে ৩ হাজার টাকাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই