1. admin@agailjharaonlinenews.top : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগৈলঝাড়ায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মালয়েশিয়ান তরুণী, গৌরনদীর সুমন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক আগৈলঝাড়ায় যুবলীগ সিনিয়র সহ-সভাপতি নিজের চাচিকে নিয়ে পালায়ন করেছে, চাচার থানায় অভিযোগ.. ভেকুকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত আর নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. আগৈলঝাড়ায় ধান কাটার ধুম, কালবৈশাখীর আতঙ্কে সময়ের সঙ্গে লড়াই কৃষকের। আকন মোঃ ইমরান আলী বলেন…

আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১০ Time View

আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক পেলেন ৬ শিক্ষক

বরিশাল: আগৈলঝাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত করা হয়েছে।আগৈলঝাড়া উপজেলায় ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এ সকল বিদ্যালয়ে ৬ শত ৩৯ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের এ সকল বিদ্যালয়ে ৪ জন সহকারী শিক্ষা কর্মকর্তা তদারকি করে আসছেন।প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন নাঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল মল্লিক ও আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পিয়াংকা অধিকারী।শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন খান ও অশোকসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা বাড়ৈ।

শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন বারপাইকা হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বাড়ৈ, ছোট বাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা বিশ্বাস।শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোনীত হয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।উপজেলায় ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।সোমবার বিকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে যাচাই-বাছাই শেষে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়।সভায় বক্তব্য রাখেন যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর বিপুল চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী
সভায় বক্তব্য রাখেন যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর বিপুল চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মন্নান মিয়া, মোঃ মাহাবুবুল ইসলাম, মোঃ মনিরুল হক, মোঃ মোস্তফা কামাল ও মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © agailjharaonlinenews.top
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই