বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আগৈলঝাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
রোববার (৩ মে) বিকেলে প্রেসক্লাব কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান ও মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য দেন আকাশ মাহামুদ, রাসেল হাওলাদার, সাজ্জাদ হাওলাদার , উপেন্দ্রনাথ বিশ্বাস, মনিরুজ্জামান,মনির, আশরাফ উদ্দিন, জগদীশ মন্ডল, ইদ্রিস খান, বিপ্লব গাইন, মৃদুল দাস, মানিক হাওলাদার, সৈকত বাড়ৈ, বিকাশ রায় ও তাসজিদ হায়দার সাজিদ প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যম একটি দেশের গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। অবাধ ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং গণমাধ্যমের ওপর সব ধরনের চাপ ও হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply