আগৈলঝাড়া প্রেসক্লাব কতৃক বর্ষবরণ অনুষ্ঠান ।
আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে । আয়োজনের প্রথমেই ছিল সকাল ৮.০০ঘটিকায় আনন্দশোভা যাত্রা । শোভাযাত্রাটি প্রেসক্লাব থেকে বের হয়ে আগৈলঝাড়া সদর হয়ে উপজেলা চত্বর পরিভ্রমণ করে আবার প্রেসক্লাবে এসে শোভাযাত্রা শেষ হয় । ৮.৩০ এ শুরু হয় বাংলা নববর্ষের উপর আলোচনা । নাজমুল রিপন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব শামিমুল ইসলাম , সভাপতি আগৈলঝাড়া প্রেস ক্লাব । উপস্থিত ছিলেন জনাব সরদার হারুন রানা , প্রতিষ্ঠাতা সভাপতি আগৈলঝাড়া প্রেস ক্লাব । উন্মুক্ত আলোচনা শেষে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে নতুন বছরের আগমনকে স্বাগত জানানো হয় ।
Leave a Reply